مدرسة خادم القرآن النموذجية
Khademul Quran Model Madrasah
খাদেমুল কুরআন মডেল মাদরাসা
প্রতিষ্ঠিত ২০০৩ · প্লে থেকে আলিম পর্যন্ত স্বীকৃত মাদ্রাসা
১৮০, মধ্য মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬ | ফোন: ০১৬০৮৫৯১৫১৬
১৮০, মধ্য মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬ | ফোন: ০১৬০৮৫৯১৫১৬
১. নূরানী বিভাগের সূচনা ও লক্ষ্য
শিশুদের শৈশবকাল থেকেই সঠিক তিলাওয়াত, ইসলামী শিষ্টাচার এবং মৌলিক শিক্ষার ভিত্তি রচনার লক্ষ্যে আমাদের নূরানী বিভাগ পরিচালিত হচ্ছে। নূরানী তালিমুল কুরআন বোর্ডের আধুনিক কারিকুলাম অনুসরণ করে কোমলমতি শিক্ষার্থীদের সহজ ও সাবলীল পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়।
"তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়।" — আল হাদিস
২. সিলেবাস ও বিষয়ভিত্তিক বণ্টন
| শ্রেণী | প্রধান বিষয়সমূহ | বিশেষ মনোযোগ |
|---|---|---|
| প্লে ও নার্সারি | হুরূফ চেনা, সহীহ মাখরাজ, ছড়া ও দোয়া | হাতে খড়ি ও বর্ণমালা চেনা |
| প্রথম শ্রেণী | কুরআন মাজীদ (নাজেরা), বাংলা, ইংরেজি, গণিত | তাজবীদ ও সহীহ তেলাওয়াত |
| দ্বিতীয় শ্রেণী | কুরআন (নাজেরা), দোয়া ও মাসায়েল, সাধারণ বিষয় | আমল ও মাসনূন দোয়া চর্চা |
| তৃতীয় শ্রেণী | কুরআন খতম, বিষয়ভিত্তিক জেনারেল শিক্ষা | পবিত্রতা ও ব্যবহারিক নামাজ |