مدرسة خادم القرآن النموذجية
Khademul Quran Model Madrasah
খাদেমুল কুরআন মডেল মাদরাসা
প্রতিষ্ঠিত ২০০৩ · প্লে থেকে আলিম পর্যন্ত স্বীকৃত মাদ্রাসা
১৮০, মধ্য মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬ | ফোন: ০১৬০৮৫৯১৫১৬
১৮০, মধ্য মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬ | ফোন: ০১৬০৮৫৯১৫১৬
১. হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্য
কুরআনে কারীম হিফজ বা মুখস্থকরণ একটি অত্যন্ত মহৎ ও বরকতময় কাজ। অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মানসিক চাপ মুক্ত রেখে বৈজ্ঞানিক উপায়ে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ে তোলাই এই বিভাগের লক্ষ্য।
"কুরআনের হাফেজগণ জান্নাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবেন।"
২. শিক্ষাক্রম ও রুটিন ব্যবস্থাপনা
| পর্ব | কার্যক্রম | পদ্ধতি |
|---|---|---|
| সিলসিলা (সবক) | দৈনিক নতুন পড়া শোনানো | শিক্ষকের কাছে সরাসরি আবৃত্তি |
| সাত সবক | সাম্প্রতিক পৃষ্ঠাগুলো রিভিশন | সামনের পড়া মজবুত করা |
| আমপারা/আম সবক | পূর্ববর্তী সম্পূর্ণ পারা রিভিশন | ধারাবাহিক ইয়াদ বা মুখস্থ রাখা |